• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

নওগাঁয় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আদিবাসী নারী আহত,বিএনপি নেতার ছেলে আটক

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে বিএনপি নেতার মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে এক আদিবাসী নারী গুরুতর আহত হয়েছে।আহত এ আদিবাসী নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ২০ অক্টোবর সোমবার রাতে উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে।এসময় এ পল্লীর লোকজন ওই বিএনপি নেতার পুত্র সাখোয়াত হোসেনকে (৪৫) আটক করে স্থানীয় চৌমাশীয়া নওহাটা পুলিশ ফাঁড়িতে সোর্পদ করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোস্তফা মুঠোফোনে জানান,ওইদিন রাত ১১ টার দিকে উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে কালীপুজার অনুষ্ঠান চলছিল।এসময় একই গ্রামের সাখোয়াত হোসেন অতর্কিত ভাবে আদিবাসী নারী মুনি সরেনের(৫৫) উপর হামলা চালিয়ে মারপিট করাসহ শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করে।এসময় আদিবাসী পল্লীর লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।ছুরিকাঘাতে আহত মুনি সরেন হলো ২০০০ সালের ১৮ আগস্ট দেশব্যাপী আলোচিত এ পল্লীতে জোতদার বাহিনীর হামলায় নিহত আলফ্রেড সরেনের বড় বোন।স্থানীয়রা জানান,আটককৃত মাদকাসক্ত সাখোয়াত হোসেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুর রমহানের পুত্র।এঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ফাঁড়ির এ পুলিশ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category