• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

নওগাঁর আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আত্রাই উপজেলা কার্যালয়ের আয়োজনে সোমবার (৬ জুলাই) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

​দিবসের শুরুতে সকাল ১০:০০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সকাল ১০:১৫ টায় সমবায়ী ও সুবিধাভোগীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।

​আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন মীরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। ​

উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম- সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, ​

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, স্বপ্নের সোনার বাংলা গড়তে পল্লী অঞ্চলের উন্নয়ন অপরিহার্য। বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতির চাকা সচল করতে এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে বুকে ধারণ করে আমাদের সমবায় ও পল্লী উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে হবে।

​তিনি আরও বলেন, পল্লী অঞ্চলের মানুষের মাঝে ঋণ বিতরণ, আধুনিক কৃষির প্রশিক্ষণ এবং গাছের চারা বিতরণের মতো সরকারের এই উদ্যোগগুলো গ্রামীণ নারীদের স্বাবলম্বী করছে এবং দেশের সামগ্রিক জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি সবাইকে মিলে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে সমবায়ী ও সুফলভোগীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। দুপুরে উপস্থিত সকলের মাঝে আপ্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানের শেষ পর্বে গ্রামীণ উদ্যোক্তা ও সমবায়ীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়।

একই সাথে সরকারি সহায়তার অংশ হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালের আয়োজনে ২৭ জনকে ৫৪ বান ঢেউটিন, ৩২ জনকে নগদ ৩৫০ টাকা করে আর্থিক সহায়তা এবং ঐচ্ছিক তহবিল থেকে বিশেষ চেক বিতরণ করা হয়। ​উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক সমবায়ী ও সুফলভোগী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category