ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার- ‘বঙ্গবন্ধুরদর্শন,সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যের আলোকে আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
সকাল ১০ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালিটি উপজেলা চত্বরে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,আত্রাই উপজেলা চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান এবাদ, ভাইচ-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল,সমবায় অফিসার মোঃ নিজাম উদ্দিন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।