ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁর আত্রাইয়ে গ্রামবাসীর পক্ষে বিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে বৈঠাখালী হতে থলওলমা পর্যন্ত মাটি কাটা কাজের শুভ উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমবার (৪-ডিসেম্বর) সকাল ১১ টায় বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খাঁন তোফার সভাপতিত্বে বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিপন এর সঞ্চালনায় রাস্তা উদ্বোধনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন,নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর)আসনের স্থানীয় সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম,আত্রাই থানার ওসি মোঃ তারেকুর রহমান সরকার,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক,নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল,প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম প্রমুখ। পরে সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।