• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

নওগাঁয় এসে সমাপ্ত রংপুরের রোভার স্কাউটদের পথ পরিভ্রমণ

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার এর রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ ক ইউনিট এর ২ জন ও খ ইউনিট এর ৩ জন মোট ৫ জন পায়ে হেঁটে ১৫৩ পরিভ্রমণে অংশগ্রহণ করে। কারিগরি শিক্ষা, টেকসই ভবিষ্যত” “সততায় উন্নতি, দূর্নীতি রোধ করি” “কারিগরি শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি” “পুনঃ ব্যবহার, পরিবেশের সুরক্ষা” * সততা চর্চার মাধ্যমে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের প্রসার ঘটাই। * কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তুলি এবং স্বনির্ভরতা বৃদ্ধি করি ।পুনঃ ব্যবহারের মাধ্যমে বর্জ্য হ্রাস করি ও কার্বন নিঃসরণ কমাই। এসব স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে রংপুর পলেটেকনিক ইনস্টিটিউট থেকে রোভার নাইমুর রহমান রোভার ,নূরে আলম সিদ্দিক,রোভার দোলন মিয়া, রোভার আল আমিন হোসেন, রোভার খলিলুর রহমান নামে পাঁচ জন রোভার এই পরিভ্রমণ শুরু করেন।
প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে সেবা স্তর পরিভ্রমণ করা অত্যাবশ্যক। তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর ২০২৪ রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট হতে যাত্রা শুরু ৩১ অক্টোবর ২০২৪ বদলগাছি উপজেলা পরিষদ, নওগাঁয় পর্যন্ত ১৫৩ কিলোমিটার পরিভ্রমণ সমাপ্ত করে। যাত্রা পথে তারা ৪টি সরকারি উচ্চ বিদ্যালয়, ৩টি সরকারি কলেজ এ প্রায় ৮০০ শিক্ষার্থীদের মাঝে কারিগরী শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও স্কাউটিং বিষয়ক সচেতনতা ও বিতরণ করে। তারা প্রায় ৮০ টি হাট বাজারে প্রায় কয়েক হাজার সাধারণ মানুষের মাঝে তাদের সন্তানদের কারিগরী শিক্ষায় অংশগ্রহণ, পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা এবং লিফলেট বিতরণ করে।
পরিভ্রমন কারী রোভার সদস্যরা যাত্রা পথে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে, সুরা মসজিদ দিনাজপুর, পাহাড়পুর, নওগাঁ পরিদর্শ করে।
তারা ৩১ অক্টোবর ২০২৪ বিকালে বদলগাছী উপজেলা পরিষদ নওগাঁয় তাদের পরিভ্রমণ সমাপ্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category