ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ- নওগাঁয় নওগাঁ সদর উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজনে ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন
ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণ প্রকল্প সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে শনিবার(১৩ জানুয়ারি) সকাল ১১ টায় নওগাঁ কনভেনশন সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা পরিষদ সদস্য ও নওগাঁ সদর উপজেলা ওয়েব ফাউন্ডেশন কমিটির সভাপতি মোছাঃ ফরিদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাবেদ ইকবাল,বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মাহমুদা আকতার,নওগাঁ সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাঃ রোকনুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ম্যানুয়েল টুডু,উপজেলা সমন্বয়কারী মোঃ মিনহাজ উদ্দিন,সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার প্রমুখ।