• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

নওগাঁয় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতি বজ্রপাতে নিহত-১

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ১১ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মান্দায় ১১ মে রবিবার কালবৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার বিভিন্ন স্থানে কাঁচাপাকা ঘরের চালা উড়ে যাওয়াসহ গাছপালা উপড়ে পড়েছে।ঝড়ের সময় বজ্রপাতে জিল্লুর রহমান(৪০)নামে কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।স্থানীয়রা জানান,বেলা ৪ টার দিকে প্রচন্ড গতিতে কালবৈশাখী ঝড় শুরু হয়।

এসময় বাড়ির পাশের মাঠে থাকা শুকানো ধান তুলতে গিয়ে বজ্রপাতে জিল্লুর রহমান নামে ওই কৃষক মারা যায়।তিনি উপাজেলার কুসুম্বা গ্রামের মৃতঃ আয়েস উদ্দিনের পুত্র।এ বজ্রপাতের সময় শফিকুল ইসলাম (৪৫) নামে অপর এক কৃষক আহত হয়েছে।আহত ওই কৃষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।স্থানীয়রা জানায়,বিকেলে আকাশে কালো মেঘের ঘনঘটা সৃষ্টি হয়।

এসময় প্রচন্ড গতিতে কালবৈশাখী ঝড়সহ বিকট শব্দে আকাশে ডাক ও বিজলি চমকাতে থাকে।এ কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে কাঁচাপাকা ঘর ভেঙে পরা এবং ঘরের টিনের চালা উড়ে যাওয়াসহ অসংখ্য গাছপালা উপরে পরেছে। বজ্রপাতে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নওফেল আলী মন্ডল জানান, কালবৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category