• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

নওগাঁ মহাদেব পুর উপজেলায় ফসলি জমির ধান ক্ষতির শঙ্কা

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

নওগাঁ / মহাদেবপুর প্রতিনিধি : মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাগদানা গ্রামের কৃষক রশিদুল আলম বলেন, ‘দেড় বিঘা জমিতে ব্রিধান-৪৯ জাতের ধানের আবাদ করেছিলাম, যেখানে কমপক্ষে ৩০ মণ ফলন পাওয়ার আশা ছিল। কারেন্ট পোকা সেই জমির প্রায় অর্ধেক ধান সাফ করে ফেলেছে। প্রায় দেড় হাজার টাকার বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও শেষ রক্ষা করতে পারিনি। একদিকে বাজার নকল কীটনাশকে সয়লাব, অন্যদিকে সঠিক কৃষি পরামর্শও পাওয়া যায়নি। ফলে বিপুল ক্ষতির মধ্যে পড়তে হয়েছে।’
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন , এ বছর আবহাওয়া অনুকূল থাকায় জেলার প্রায় সব মাঠের ফসলই ভালো অবস্থায় আছে। তবে সব জমিতেই ইঁদুরের উপস্থিতি লক্ষ করা গিয়েছে। ইঁদুরের উপদ্রব, ব্লাস্ট রোগ ও কারেন্ট পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার্থে চাষীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ নিয়মিত কৃষি পরামর্শ দেয়া হচ্ছে। প্রতি বছরের মতো এবারো কিছু জমিতে ব্লাস্ট রোগ ও কারেন্ট পোকার আক্রমণ আছে। আলোকফাঁদ ব্যবহার করে পোকার উপস্থিতি শনাক্ত করে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণে কৃষি বিভাগ কাজ করছে।
চাষীরা আগের তুলনায় বর্তমানে অনেক বেশি সচেতন উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, কোথাও পোকার আক্রমণ ও ব্লাস্ট রোগ হলে তাত্ক্ষণিক কীটনাশক প্রয়োগের মাধ্যমে তা দমন করছেন। কীটনাশক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করা হয়েছে। এর পরও যদি কোথাও ব্যাপক হারে পোকার আক্রমণ হয় বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
ফসল ঘরে তোলার আগ মুহূর্ত পর্যন্ত চাষীরা সচেতন থাকলে এ বছর কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যমাত্রা সহজেই অর্জিত হবে বলে আশাবাদী কৃষি বিভাগের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category