• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাচোলে আ’লীগ সাধারণ সম্পাদকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, আটক-২

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরসহ ২৬জনের বিরুদ্ধে গত ২০ অক্টোবর চাঁদাবাজি ও বাগানের বিভিন্ন ফলজ গাছ কেটে ধ্বংসের অভিযোগে নাচোল থানায় মামলা করেছে পাহাড়পুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে এস্তাব আলী। অভিযাগসূত্রে জানাগেছে, বিগত ০৪/০৫/২০২৩ ইং তারিখে বেলা ১১টার সময় মারকৈল মৌজার ১৭৪ খতিয়ানের ৩৮৫ দাগের আব্দুল কুদ্দুসের ৩ বিঘা জমিতে বর্গাচাষী এস্তাব আলী আমবাগান, মাল্টা ও কলাগাছের চাষ করেন। ওই সময় নাচোল উপজেলা অ’লীগের সাধারণ সম্পাদক ও ততকালীন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের এস্তব আলীর নিকট দেড় লাখ টাকা চাঁদা দাবী করেন। এস্তাব আলী চাঁদা দিতে অস্বীকার করলে ওইদিন তার অনুগত বাহিনী দিয়ে বাগান এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটায় ও এস্তাবের ১৫০টি কলাগাছ, ১৭০টি আমরোপালী ও ৮০টি মাল্টা গাছ কেটে ধ্বংস করে ফেলে। এতে এস্তাবের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ মরিনরুল ইসলাম জানান, ওই মামলার এজাহারভূক্ত আসামী মির্জাপুর গ্রামের মনিরুল ইসলাম টুনা মেম্বারের ছেলে ফরহাদ হোসেন, ও খোলসী গ্রামের মৃত পারু উদ্দীনের ছেলে লোকমান মেম্বারকে গত ২০ অক্টোবর রাতে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটককৃত আসমীদ্বয়কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category