• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

নাচোলে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জানুয়ারী সোমবার বিকেল ৩টায় উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহŸায়ক শওকত আলীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহŸায়ক ও চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ আমিনুল ইসলাম ভার্চুয়ালী জনসাধারণের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা যুব দলের সাবেক সভাপতি আশিক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গোলাম কবির ও নেজামপুর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি বুলবুল আহম্মেদ। এসময় উপস্থিত ছিলন, কসবা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, নাচোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক সাইফুল ইসলাম, নাচোল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিম উদ্দীন, নেজামপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক তসলিম মেম্বারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category