• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

নাটোরের লালপুরে আগুনে পুড়ে সর্বস্বান্ত আশ্রয়ণ প্রকল্পের ৩ পরিবার

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি :
নাটোরে লালপুরে আশ্রয়ণ প্রকল্পে আগুনে ৩টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় ঘরে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ প্রায় আনুমানিক ৭ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম (বাঘা), বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিক আলী মিষ্টু। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের পাশে বসে কান্নায় ভেঙে পড়ছিলেন ক্ষতিগ্রস্ত আমজেদ আলী তিনি কান্না জড়িত কন্ঠে বলেন আগুনে আমার গরু বিক্রি করা নগদ সাড়ে ৩ লক্ষ টাকা, সাড়ে ৪ মন ধান ও আড়াই মন চাউল, গোয়াল ঘর সহ সবকিছু পড়ে ছাই হয়ে গেছে, আমার পরিবারের পরনের কাপড়ও নেই।

লালপুর ফায়ার সার্ভিস সাব অফিসার আব্দুস সালাম জানান, দুপুরে বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিক আলী মিষ্টু বলেন, দুপুর পৌনে ১ টার দিকে আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) শিমুল আকতার গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী সহায়তা করেন এবং ঘরসহ যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category