• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নারকেলের আচা দিয়ে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকান্ড

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট শহরের দড়াটানা সেতু সংলগ্ন নারকেলের আচা দিয়ে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে কারখানাটি সম্পূর্ন পুড়ে গেলেও কর্মরত ২৫ শ্রমিক সবাই নিরাপদ রয়েছে। বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছে ফায়ার সার্ভিস।

বাগেরহাট ফায়ার সাভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো: সাহাবুদ্দিন জানান, শহরের দড়াটানা ব্রিজ এলাকায় নারকেলের আচা গুড়া করা কারখানায় আগুনের খবর শুনে আমাদের দুটি ইউনিট তড়িৎ গতিতে আগুন নিয়ন্ত্রের কাজ শুরু করে। প্রায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। প্রাথমিক ধারনা করছি বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কেই হতাহত হয়নি।

কারখানার মালিক আলআমিন হোসেন, দুপুরে শ্রমিকরা টিফিনে গেলে আগুন দেখে স্থানীয় লোকজন ডাক চিৎকার শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category