• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

নিজের সচেতনতাই রুখতে পারে বাল্যবিবাহ” শিরোনামে শেরপুরে সেশন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৭৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্নসারথিদের ২১তম সেশন “একবার না পারিলে দেখো শতবার” নামক সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নকলা উপজেলার কিংকরপুর গ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র‍্যাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত সেশনের মূল আলোচ্য বিষয় ছিলো নেতিবাচক চিন্তাগুলো খুজেঁ দেখি এবং হতাশা কমিয়ে পরিস্থিতির সাথে মানিয়ে চলি। সেশনটি পরিচালনা করেন এসোসিয়েট অফিসার নকলা মো: শহিদুল ইসলাম। অত্র সেশনটি পর্যবেক্ষণ করেন ব্র্যাক প্রধান কার্যালয়ের ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রোগ্রাম কো-অডির্নেটর (অপারেশনস) পলাশ কুমার ঘোষ।

উক্ত সেশনে অন‍্যান‍্যের মাঝে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমাতয়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির শেরপুরের জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ডেপুটি ম্যানেজার মো: সেলিম রেজা।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রোগ্রাম কো- অডির্নেটর (অপারেশনস) পলাশ কুমার ঘোষ কিশোরীদের উদ্দেশ্যে বলেন, আমাদের স্বপ্নসারথিদের স্বপ্ন আরো বড় করে দেখতে হবে। আমাদেরকে নিজের পায়ে দাড়াঁতে হবে। কোন ক্রমেই আঠারো বছর বয়স পূর্ণ না হওয়ার আগে বিয়ে করা যাবে না। ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাড়িঁয়ে মা-বাবাকে সহযোগিতা করতে হবে। নারীরা কিছু করেনা, করতে পারে না এ ভ্রান্ত ধারনা থেকে বের হয়ে নিজেদের যোগ্য করে প্রমাণ করতে হবে যে, মেয়েরা সব কিছুই পারে। আঠারো বছর পূর্ণ হওয়ার পূর্বে বিয়ের কোন প্রস্তাব আসলে কার্যকর উপায়ে না বলতে হবে।

শেষে কিশোরী বাল্যবিয়ে প্রতিরোধে একযোগে বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়ে সভা সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category