শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় নজিপুর ফ্রেন্ডস ক্লাব এর অঙ্গসংগঠন দিবর ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর খেলা অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলার দিবর ইউনিয়নের বাকরইল ফুটবল মাঠে শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাতে স্বাস্থ্যবিধি মেনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মোট ছয়টি দল অংশগ্রহণ করে ।
ফাইনাল ম্যাচটি দক্ষিণপাড়া রাইডার বনাম রূপগ্রাম কিংস এর মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা রাত ৯টায় শুরু হয় ।
টসে জিতে রূপগ্রাম কিংস নামক দলটি
ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়। আর রূপগ্রাম কিংস ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য দক্ষিণপাড়া রাইডার টিমকে ৪৫ রানের টার্গেট দেয় রূপগ্রাম কিংস।
নির্ধারিত আট ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে দক্ষিণপাড়া রাইডার ৪৮ রান তুলতেই বিজয়ী হয়। খেলায় বিজয়ী দল দক্ষিণপাড়া রাইডার ব্যাটসম্যান আজাদ ৩০ রান ও দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন।
মো: আসাদুজ্জামান আসাদ সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন রিপন ও তৌফিক।
ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী এস এ হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিপুর ফ্রেন্ডস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: শাহারিয়ার শান্ত, সহ সভাপতি মেসবাহুর রহমান নিশাত ।
আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, দিবর ফ্রেন্ডস ক্লাব এর সভাপতি তৌফিক হাসান, সাধারণ সম্পাদক সঞ্জয়,নিউটন, মাহফুজ,শান্ত,কৌশিকসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান,প্রতি বছর ধারাবাহিকভাবে এ ক্রিকেট খেলার আয়োজন করা হবে। এবারে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুরুটা হয় ১১ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় । মোট ৬টি দল খেলায় অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।