• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় অটো চালকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ বুধবার, ১২ জুন, ২০২৪

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৪০) নামের এক অটো (ইজিবাইক) চালকের মৃত্যু হয়েছে। মৃত আবুল কালাম আজাদ উপজেলার ঘোষনগর ইউনিয়নের আমাইড় খামার পাড়া গ্রামের ছয়মদ্দীনের ছেলে । এঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রযেছে।

মঙ্গলবার (১১ জুন ) বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নজিপুর- বদলগাছী সড়কের নোধূনী মোড় বাজার সংলগ্ন এলাকায় চার্জার ভ্যান ও আটো চার্জার ( ইজিবাইক) সংঘর্ষ হয় পরে একটি পিকাপ এসে তাদের সাথে সংঘর্ষ হয়ে তাদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িযে গাছের সাথে ধাক্কা লেগে পিক-আপটির সামনের অংশ ভেঙে দুমড়েমুচড়ে যায়। এঘটনায় আবুল কালাম আজাদ প্রচন্ড আঘাত পেয়ে ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

এঘটনায় দুজনের অবস্থা খুবই আশঙ্কা জনক হওয়ায় রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ( ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ট্রাক ও অটো জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category