• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শাবল দিয়ে হত্যাচেষ্টা, স্বামীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ

দিনকাল বিডি / ৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ-বগুড়া সীমান্তবর্তী আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে লোহার শাবল দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শারমিন বানু (২৫) স্বামী রুবেল সাহানা (৩৫), শ্বশুর ওবাইদুল সাহানা (৫৫) ও শাশুড়ি ফুলেরা বেগম (৪৮)-এর বিরুদ্ধে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর গ্রামের রুবেল সাহানার সঙ্গে নওগাঁর রানীনগর উপজেলার এনায়েতপুর গ্রামের শারমিন বানুর বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে-রুকু মুনির (৮) ও সিদরাতুল মুনতাহা (দেড় বছর)। বিয়ের সময় ১ লাখ ২০ হাজার টাকা যৌতুক ও একটি গরু দেন শারমিনের বাবা। পরে রুবেলের বিদেশযাত্রার জন্য আরও দেড় লাখ টাকা দেন।
অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শারমিনকে নিয়মিত নির্যাতন করতেন রুবেল। একাধিক বার জোরপূর্বক গর্ভপাতের অভিযোগও করেন তিনি। এছাড়া রুবেলের আগের বিবাহ, পরকীয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ বাড়তে থাকে।
গত ১৩ নভেম্বর পারিবারিক বিরোধের জেরে শারমিনকে লোহার শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে তিনি বাবার বাড়িতে গিয়ে চিকিৎসা নেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
এ বিষয়ে অভিযুক্তের মা ফুলেরা বেগম বলেন, “ছেলের একাধিক বিয়ে সত্য। তবে ছেলে মাদক সেবন করে কি না, সেটা জানি না। তুচ্ছ ঘটনায় গালিগালাজ হওয়ায় ছেলেটা মারপিট করেছে। ছোট ছোট নাতিন আছে, আমরাও একটা সমাধান চাই।”
চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু বলেন, “ভুক্তভোগী আমার কাছে এসেছিলো। তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।”
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category