এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর পৌর সভার সরকার পাড়া মাদরাসা মাঠে ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবারের (২০ ডিসেম্বর) বিকেলে ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলায় গোলশূন্য সমতা হলে পরে জয় স্পোটিং ক্লাব পীরগঞ্জ রংপুর ফুটবল দলকে টাইব্রেকারে পরাজিত করে বিজয়ী পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি জয়পুরহাট চাম্পিয়ান শিরোপা অর্জন করে।
সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মানজুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক,সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সভাপতি উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মিজানুর রহমান সিয়াম সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর স্বেচ্ছাসেবক দল ও সভাপতি, উপজেলা ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন,
মোখলেছুর রহমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ ও সাংগঠনিক সম্পাদক, থানা বিএনপি,মোঃ মাহাবুর রশিদ সংগ্রাম
সদস্য সচিব, উপজেলা যুবদল ও সাংগঠনিক সম্পাদক,বিএনপি,মোঃ আব্দুল্লাহ সরকার পৌর স্বেচ্ছাসেবক দল ও স্বত্ত্বাধীকারী আফসিন ট্রেডার্স,রবিউল ইসলাম বাবু আহবায়ক পৌর যুবদল,হান্নান আশরাফি প্রিন্স আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল,শরিফুল ইসলাম বাবু সদস্য সচিব,উপজেল স্বেচ্ছাসেবক দল,দিদারুল ইসলাম দিদার এজিএস, রংপুর পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট,মোস্তাফিজার রহমান বাবু স্বেচ্ছাসেবক দল ও আবু বক্কর সিদ্দিক বাবলু সভাপতি,রামপুর ইউনিয়ন বিএনপি।