• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পার্বতীপুরে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জুন, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) পার্বতীপুর উপজেলা কৃষি অফিস হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পার্বতীপুরে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা দিনাজপুর মোঃ আফজাল হোসেন। কর্মশালায় কৃষি উন্নয়নের পরিকল্পনা, প্রকল্পের কার্যক্রম এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category