• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১২৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ ২০২৫ ও দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা,৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং তারুণ্য মেলা’র আয়োজন করে পার্বতীপুর উপজেলা প্রশাসন। পার্বতীপুর বাস টার্মিনেল এলাকায় ১৪ ও ১৫ জানুয়ারি এই মেলা অনুষ্ঠিত হয়।

১৪ জানুয়ারী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের উদ্ভাবিত প্রযুক্তি সমূহ প্রদর্শন করে। ১৫ জানুয়ারী মেলার সমাপনী দিনে পার্বতীপুর উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তানবৃন্দ স্হানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন এবং তারুণ্য মেলা ও বিজ্ঞান মেলায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category