• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব ও ৪ লক্ষ টাকাসহ আটক-৪

দিনকাল বিডি / ১১২ Time View
প্রকাশঃ শনিবার, ২১ জুন, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের বড় হরিপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও নগদ ৪ লক্ষ টাকা সহ ৪ জনকে আটক করেছে। আটককৃতদের পার্বতীপুর মডেল থানা পুলিশ শুক্রবার (২০ জুন)
বিকেলে দিনাজপুর জেলা আদালতে পাঠিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রাব্বি আজমান (২৮ বীর) এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এই ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।

জানা গেছে,২০ জুন শুক্রবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ফেন্সিডিল ও নগদ টাকা সহ আটকৃতরা হলেন- মোঃ রবিউল ইসলাম (৪০) মোঃ শাহাদাত হোসেন (৩৫) মোমেনা বেগম (৫০) ও আরিফা বেগম (৩৫)। তাঁদের বাসা বাড়ি তল্লাশি করে বিপুল পরিমান ফেন্সিডিল ৯ টি মোবাইলফোন
১টি মানিব্যাগ ও নগদ ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়। একই দিন উদ্ধারকৃত মালামাল সহ তাদের কে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। আটককৃত নাম ও ঠিকানা মোঃ রবিউল ইসলাম (৪০) পিতাঃ মৃত আব্দুল সামাদ,গ্রামঃ বড় হরিপুর,পোস্টঃ মন্মথপুর,উপজেলা: পার্বতীপুর জেলাঃ দিনাজপুর,মোঃ শাহাদাত হোসেন (৩৫) পিতাঃ মৃত নিজামুদ্দিন গ্রামঃ বড় হরিপুর, মন্মথপুর,পার্বতীপুর, দিনাজপুর,মোমেনা বেগম (৫০) পিতাঃ মৃত আব্দুল মজিদ, বড় হরিপুর, মন্মথপুর,পার্বতীপুর, দিনাজপুর ও আরিফা খাতুন (৩৫) আব্দুল হোসেন, বড় হরিপুর, মন্মথপুর, পার্বতীপুর, দিনাজপুর। এ ব্যাপারে
পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category