এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নতুন বাজার ঢাকা মোড়ে এসে শেষ হয়। এ সময় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সামনে আসছে মাহে রমজান, এই রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রতিটি মুসলমানের দায়িলত্ব। আমরা যদি রমজানে দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখি, পানাহার না করি তাহলে রমজানের পবিত্রতা রক্ষা হবে। যেহেতু বছরের পর বছর আমাদের মাঝে রমজান মাস আসে। ব্যবসায়ীদের উদ্দেশ্য বক্তারা বলেন,আপনারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করবেন, সবাই দিনে দোকান বন্ধ রেখে দুপুরের পর থেকে ইফতারির প্রস্তুতি নিবেন। আপনাদের আশেপাশে কোন দোকান খোলা থাকলে আপনারা বাজারের সবাই মিলে দোকান বন্ধ করে দিবেন। আমরা সবাই যদি এক সাথে ঐক্যবদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করি। তাহলে রমজানের পবিত্রতা রক্ষা হবে। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আনোয়র হোসেন নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অংশ নেন জামায়াতে ইসলামী পার্বতীপুর শাখার, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমান প্রমুখ।