• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৬৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে জুয়া খেলার সময়
১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) রাত সোয়া ২টার দিকে নগরীর বোয়ালিয়া
থানার ভুবন মোহন পার্কের ভেতরে সিটি কর্পোরেশনের দ্বিতল
ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৬ সেট প্লে-কার্ড
(তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং
১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ
গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ বেলাল হোসেন (৫৫),
বেলদারপাড়া গ্রামের মৃত তুলসী সরকারের ছেলে মিলন সরকার (৩০),
রাজারহাতা (সিটি কলেজ) গ্রামের মৃত কাজী সাজ্জাদ হোসেনের
ছেলে কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত হোসেন
সরদারের ছেলে বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌ
বাজার গ্রামের মৃত মুসলিম সরদারের ছেলে মোঃ খোকন (৫৪),
শিরোইল কলোনি (১ নম্বর গলি) গ্রামের আব্দুল হামিদ সরকারের
ছেলে মোঃ হাবিবর রহমান (৬০), শিরোইল কলোনি গ্রামের মৃত
রমিজ উদ্দিনের ছেলে মোঃ আইনুল হক (৫০), শিরোইল কলোনি (৩
নম্বর গলি) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল
আলিম (৪৫), নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের মোঃ শুক্কুরের
ছেলে রানা (৩৭) এবং একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে
মেহেরাজ (৩২)।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ
কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইন জুয়া ও
বেটিং অ্যাপসসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন ফোন, ৬৬
সেট প্লে-কার্ড এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫৯ হাজার ৫৪৫
টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় জুয়া
প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের
বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category