• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে বেলাইচন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। বেলাইচন্ডি ইয়ং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ,জেড,এম রেজওয়ানুল হক।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বোদা জেলা ফুটবল একাডেমি পঞ্চগড় বনাম জয় স্পোর্টিং ক্লাব, পীরগঞ্জ, রংপুর। ট্রাইব্রেকারে পঞ্চগড় জেলা দল ৬-৫ গোলে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পঞ্চগড়ের গোলরক্ষক রাকিব। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ড্রঃ থাকলে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচটি।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ,জেড, এম মেনহাজুল হক,জেলা বিএনপির উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সাদো, পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অহিদুল হক সরদার, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন (মাস্টার),বেলাইচন্ডি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম সরকার, সাবেক পৌর প্যানেল মেয়র ও উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।

খেলার সার্বিক ধারা বর্ণনায় ছিলেন,স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন পাবনার তুষার সরকার ও তার সহকারী দু’জন ছিলেন, আল-আমিন ও আলমগীর হোসেন।
উল্লেখ্য নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টটিতে এবার মোট ৮টি দল অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category