• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৩ জন ভিক্ষুক পূর্নবাসিত

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৩ জন ভিক্ষুককে মালামালসহ মনোহারি টিনের দোকান উপহার হিসেবে দিয়ে পূর্নবাসিত করা হয়েছে।
বিকল্প কর্মসংস্থান ও পূর্নবাসন কর্মসূচির অংশ হিসেবে তাদের এই দোকানঘর গুলো দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস চত্বরে এ ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচি অনু্ষ্টিত হয়।

উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ উপহার তিনজন ভিক্ষুককে তুলে দেওয়া হয়।
এর পরে তারা দোকানগুলো নিজ নিজ ঠিকানায় নিয়ে যান।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান সরকার,বেলাইচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মাদ রাজা প্রমুখ।

বেলাইচন্ডী ইউনিয়নের কৌপুলকি গ্রামের আব্দুল রাজ্জাকের স্ত্রী মোছাঃ এলিজা বেগম, দীর্ঘদিন ধরে ভিক্ষা করছেন ভিক্ষা করে মেয়ের বিয়ে দিয়েছেন। এলিজা বেগমের বয়স হয়েছে এখন আর তেমন ভিক্ষা করতে পারেন না। দোকানটা তার জীবিকার উৎস হবে বলে জানান তিনি।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসার তাপস রায় বলেন, ‘সরকারের একটি লক্ষ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা। ৩ জন ভিক্ষুককে ৫০ হাজার টাকা মূল্যের (প্রতিটি দোকান ও মালামাল) উপহার হিসেবে দিয়ে পূর্নবাসিত করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category