• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ব্লক চেকিং,১৭০ জন বিনা টিকেটের যাত্রীর জরিমানা

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন ট্রেনে যাতায়াতকারী বিনা টিকেটের যাত্রী ধরতে ব্লক চেকিং করা হয়। বুধবার (৫ অক্টোবর) দিনব্যাপী চলা এই ব্লক চেকিং এর সময় ১৭০ জন বিনা টিকেটের যাত্রীকে ধরে তাদের কাছ থেকে ভাড়া সহ জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, বুধবার দিনব্যাপী পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এ কে এম সালেহ একরাম এইই/পাকশী ও মোঃ হাবিবুর রহমান টিআই (সি)/সান্তাহারের নেতৃত্বে পরিচালিত ব্লক চেকিং এর সময় বিভিন্ন ট্রেনে বিনা টিকেটে ভ্রমণকারী ১৭০ জন যাত্রীকে ধরা হয়। বিনা টিকেটে রেল ভ্রমণের দায়ে তাঁদের কাছ থেকে ভাড়া সহ ২৮ হাজার ৮১০ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ভাড়া ১৯ হাজার ৯১০ টাকা ও জরিমানা ৮ হাজার ৯০০ টাকা। ব্লক চেকিং এর সময় ৩ জন টিটিই ভাড়া ও জরিমানার টাকা আদায় করেন বলে স্টেশনের টিটিই ইনচার্জ রায়হান কবীর জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category