• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুর শিক্ষা কর্মকর্তার অপসারনের দাবীতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার রেয়াজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ঘোষিত নির্বাচন হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছে। সেই সাথে এলাকার জনপ্রতিনিধি ও অভিভাবকগণ আজ শনিবার দুপুরে রেয়াজনগর পুলের পাড় এলাকায় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সুদীর্ঘ সময় ধরে বিদ্যালয়টিতে ম্যানেজিং কমিটি না থাকায় এলাকাবাসীর দাবীর মুখে স্কুলের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচনের ব্যবস্থা করতে ভোটার তালিকা প্রস্তুত করে তফশীল ঘোষনা করেন। গত ৩০ মার্চ ছিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রার্থীগণ মনোনয়পত্র কিনে প্রচার-প্রচারণা চালাতে থাকেন। স্কুল প্রশাসন তাদের মনের মতো দু সদস্যের একটি প্যানেল দেয়। অপরদিকে অভিভাবকদের পক্ষথেকে চার সদস্যের একটি প্যানেল নির্বাচনে প্রচারণা চালাতে থাকেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্কুলের প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থীদের পরাজয় নিশ্চিত জেনে উপজেলা প্রাথমিক কর্মকর্তাদের সাথে যোগসাজস করে গত ২৮ মার্চ হঠাৎ নির্বাচন স্থগিত করে দেয়।

এতে এলাকাবাসী ও অভিভাবকগণ বিক্ষুব্দ হয়ে উঠেন। এরই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক জান্নাতুল বাকিয়া ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং রির্টানিং কর্মকর্তা শহিদুল বারী খানের দ্রæত অপসারন ও পুনরায় নির্বাচনের তফশীল ঘোষনার দাবী জানান অভিভাবকগণ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বতীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর সিদ্দীক ও অভিভাবক সদস্য মুকুল হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নুর আলম, মনোয়ারা বেগম ও রাবেয়া খাতুনসহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় অভিভাবকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category