• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পোরশায় জমি ও গৃহ পেলেন ১৫৪ পরিবার

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন এর মধ্য দিয়ে নওগাঁর পোরশায় ১৫৪ পরিবার পেলেন জমি ও গৃহ। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পরই এ উপজেলায় ১৫৪ পরিবারের কাছে জমি ও গৃহের দলিলাদী হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ঢাকা তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বেধনী অনুষ্ঠান প্রদর্শনীর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category