• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় মান্দায় স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার পর এবার যুবকের বিরুদ্ধে ‘ধর্ষণচেষ্টার’ নাটক সাজিয়ে জেলে পাঠানোর অভিযোগ

পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় আলেপনুর বেগম (৫৪)
নামে এক নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট
করায় আইনগত ব্যবস্থার জন্য ইউএনও বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী
ওই নারী। ২৫ ফেব্রুয়ারী তিনি ওই অভিযোগ করেন। অভিযোগ সূত্রে
জানাগেছে, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী
আলেপনুর পোরশা উপজেলার চকবিষ্ণুপুর মৌজার ২ একর জমি বৈধ
ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে দির্ঘ্যদিন ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।
হঠাৎ জমি নিজেদের দাবী করে চকবিষ্ণপুর গ্রামের মৃত আব্দুল হকের
ছেলে হাসান আলী (৩০), শফিকুল ইসলাম (৫৫), ইমরান (৩৫) ও হোসেন
(৩০) তাদের দলবল নিয়ে জমির মালিক আলেপনুরকে বিভিন্ন ধরনের হুমকি
প্রদান করেন। এছাড়াও উল্লেখিত ব্যক্তিরা গত ২২ ফেব্রুয়ারী ওই জমিতে
বিষ প্রয়োগ করিয়া ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা
হয়েছে। এতে আলেপনুরের ২ একর জমিতে নতুন রোপিত বোরো ধান
বিনষ্ট হয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। বিষয়টি জানতে
পেয়ে ওই নারী কৃষক ২৫ ফেব্রুয়ারী সকালে ঘটনা স্থলে গিয়ে জমির
ধান বিনষ্ট হয়ে গেছে বলে দেখতে পান। এমতবস্থায় স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ ও তার পরিবারের পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য
পোরশা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। এ
ব্যাপারে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম এবিষয়ে একটি
অভিযোগপত্র পেয়েছেন এবং স্থানীয় নিতপুর ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যানকে যাছাইপূর্বক গ্রাম আদালতে মাধ্যমে মামলা নিয়ে
ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category