• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন করা হয়েছে। দিবসটিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম হাফিজ, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর পক্ষে আবাসিক মেডিকেল অফিসার তারিকুল ইসলাম ও সাব- রেজিস্ট্রারের পক্ষে অফিস সহকারী নার্গিস আক্তার আনজুমান আরা শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category