• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় দুই মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাাঁর পোরশায় ৪০কেজি গাঁজা ও ৪০পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তর নওগাঁ জেলা পরিদর্শক শামসুল আলম। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তিনি এসআই আবির হাসান, সহকারি উপপরিদর্শক চপল কুমার, এএসআই এসএম মাসুম রেজা ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শিশা কোলাপাড়া ও ঘাটনগর কানাপাহাড় নিজনিজ বাড়ি থেকে তাদের আটক করেন।

আটককৃত ওয়াদুদ রানা লিমন(৩২) শিশা কোলাপাড়া গ্রামের মৃত মোতালেব শাহ্র ছেলে এবং নুরুল ইসলাম(৫২) কানাপাহাড় গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁ জেলা পরিদর্শক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, ওয়াদুদ ও নুরুল ইসলাম গাঁজা এবং ইয়াবা ট্যাবলে নিয়ে নিজনিজ বাড়িতে অবস্থান করছেন।

এমন সংবাদের ভিত্তিতে তাদিরে বাড়িতে অভিযান চালিয়ে ওয়াদুদের বাড়ি থেকে ৪০ কেজি গাঁজাসহ তাকে আটক এবং পরে নুরুল ইসলামের বাড়ি থেকে ৪০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটকৃতদের রাতে পোরশা থানায় সোপর্দ করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আটককৃতদের বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category