• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পোরশায় পাগলা কুকুরের কামড়ে ৮ গ্রামের ১২জন আহত

দিনকাল বিডি / ২৮২ Time View
প্রকাশঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় ২দিনে ৮টি গ্রামে পাগলা কুকুরের কামড়ে ১২জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।
গত রোববার ও সোমবার উপজেলার ৮টি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার ২দিনে উপজেলার সোহাতী গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুজ্জামান (৩৫), নিতপুর গ্রামের রবুর ছেলে রজেল(৪), শিতলী গ্রামের মফিজুলের ছেলে জনী(৬) ও একই গ্রামের রবিউলের কন্যা শরিফা(৫) পাগলা কুকুরের কামড়ে আহত হন।
এছাড়াও নিতপুর দিয়াড়া পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে তামিম ইকবাল(৭), একই গ্রামের আঃ বাশিরের ছেলে বুশরা (২), দোয়ারপাল গ্রামের মোখলেছুর রহমানের কন্যা সুফিয়া(১৩) একই গ্রামের আতাবুলের ছেলে তামিম(৪) ও আঃ সালামের ছেলে সিফাত(৭) কালাইবাড়ি গ্রামের বরজাহানের ছেলে আসিফ (৪), দোয়ারপাল গ্রামের শহীদুল্লাহর কন্যা নুরি(৮), বিষ্ণুপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে জুনায়েদ(৫) সকলেই বাড়ির বাইরে রাস্তার বিভিন্ন স্থানে গত দু’দিনে বিভিন্ন সময়ে পাগলা কুকুরের কামড়ে আহত হন। আহতদের সকলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক রেজা জানান, পাগলা কুকুরের কামড়ে আমরা এখন পর্যন্ত ১২জনকে চিকিৎসা ও ভ্যাকসিন দিয়েছি। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category