৬ অক্টোবর ‘সাপাহারে সহকারী শিক্ষকের নানাবিধ অনিয়মের বিপক্ষে সংবাদ সম্মেলন’ এই শিরোনামে দৈনিক তৃতীয় মাত্রা ও বিভিন্ন পত্রিকা সহ বেশ কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জয়দেবপুর ইসলামীয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক মোঃ কামরুজ্জামান।
এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, দৈনিক তৃতীয় মাত্রা ও বিভিন্ন পত্রিকা সহ বেশ কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাপাহারে সহকারী শিক্ষকের নানাবিধ অনিয়মের বিপক্ষে সংবাদ সম্মেলন’ শিরোনামে নিউজ পরিবেশিত হয়। সংবাদে আমার বিরুদ্ধে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী সহ স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কটুক্তি করার বিষয় উঠে এসেছে সংবাদ সম্মেলনে’ যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট অহেতুক এবং পরিকল্পিত।
এধরনের কটুক্তি আমার মতো নগন্ন শিক্ষকের মুখে মানায় না এবং ইতিপূর্বে বর্তামানে বা ভবিষ্যতেও করিনি করবোও না। আমি জাতির পিতা বঙ্গবন্ধু কে গভীর ভাবে শ্রদ্ধার সাথে সম্মান করি। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকৃতপক্ষে মাদারাসার সভাপতি ইসমাইল হোসেন আমার দায়েরকৃত বিজ্ঞ আদালতে জি,আর ৪৮/১০ এবং জি,আর ১০১/০৭ মামলার আসামী হওয়ায় মাদারাসা প্রধান আবতাবুদ্দীনের সাথে যোগসাজশে আমার কর্মক্ষেত্রে প্রভাব খাটাতে এবং প্রকৃত ঘটনাকে আড়াল করতে এধরনের মিথ্যা বানোয়াট ও পরিকল্পিত সংবাদ প্রকাশ সহ নানা ভাবে হয়রানির চেষ্টা অব্যাহত চালিয়ে আসছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ কামরুজ্জামান
সহকারী মৌলভী শিক্ষক
জয়দেবপুর ইসলামীয়া দাখিল মাদরাসার
সাপাহার, নওগাঁ।