• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

প্রচারণা ও পোষ্টার হার মানিয়েছে স্থানীয় সরকার নির্বাচনকে আজ সুন্দরগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন

দিনকাল বিডি / ২৭৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। প্রচার-প্রচারণা, পোষ্টার, ফেসটুন ও ব্যানার হার মানিয়েছে স্থানীয় সরকার নির্বাচনকে। ইতিমধ্যে নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফয়জার রহমান জানান, দীর্ঘ ১৯ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কণ্ঠভোটে কমিটি গঠন করা হয়েছিল। দলিল লেখক কমিটির ১৭টি পদের জন্য ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিটি পদের জন্য ২ জন করে প্রার্থী রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা হতে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করবেন রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুন্সি রুহুল আমিন এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুরুল ইসলাম। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচনের মোট ভোট সংখ্যা ১৫৭ জন। নির্বাচন পরিচালনা কমিটির অপর সদস্য আলম মিয়া জানান, অত্যন্ত সুষ্ঠু ও মনোরম পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category