• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

প্রবাসে থেকেও দিনমজুর পরিবারের পাশে দাড়ালেন বিলাত

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
এবার অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাঘা চারঘাট রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম বিলাত। প্রবাসী আরিফুল ইসলাম বিলাত মালয়েশিয়া মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি।

বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের আতাউর রহমানের মেয়ে, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বর্ষা খাতুন এর অপ্রত্যাশিত মৃত্যুর সংবাদটি জানার পর ময়নাতদন্তসহ যাতায়াত পরিবহন থেকে দাফন কাফনের সমস্ত খরচ পৌঁছে দেন।

বাঘা উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক, বাঘা উপজেলা ছাত্রদল ও বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম (স্বপন) সরকার জানান,সম্প্রতি শিশুটির মৃত্যুতে দিনমজুর বাবা মা সহ পরিবার অসহায় হয়ে পড়ে। প্রবাস থেকে সংবাদটি জানার পর পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। পরে তাদের কাছে সমস্ত খরচ পৌঁছে দেন। কৃতজ্ঞতা স্বীকার করে শিশুটির পিতা আতাউর রহমান জানান,সবার অজান্তে তার কণ্যা গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করে।
বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন সরকার জানান,এই ধরনের মানবিক কাজ এর আগেও করেছেন আরিফুল ইসলাম বিলাত। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজার কয়েকদিন আগে ২ নং গড়গড়ি ইউনিয়নের অবহেলিত হিন্দু পরিবার সহ বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অসহায় পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি পৌঁছে দিয়েছেন বিলাত । ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category