• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ফাঁদে ফেলে একাধিক প্রতারণা, গ্রেফতার করল কুড়িগ্রাম জেলা পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ঢাকা চট্টগ্রামে প্রতারনা, এলাকায় পরিচিত বিশ্বচিটার হিসাবে, থাকেন নারায়নগঞ্জে, অবশেষে ৪টি ওয়ারেন্টমুলে কাচপুর থেকে রফিকুলকে গ্রেফতার করল কুড়িগ্রামের পুলিশ। ঢাকা চট্টগ্রামে এনআই এক্ট ও পেনাল কোড ৪২০ ধারার মামলা ৪ টি। বিভিন্ন মানুষের কাছে চাকরীসহ নানাবিধ প্রলোভনে কুড়িগ্রামের ফুলিবাড়িতে তিনি বিশ্বচিটার হিসাবে পরিচিত। পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারন করে তিনি থাকেন কাচপুরে।

পুলিশ জানায়, ওয়ারেন্টের বিশেষ অভিযান পরিচালনা কালে ফুলবাড়ী থানার এসআই তাজ উদ্দিন আহম্মেদ, এএসআই আসাদুজ্জামান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪ দিনের অভিযান পরিচালনা করে পাহাড়তলী চট্টগ্রামের এনআই এ্যাক্ট ও প্রতারনার মামলা, ভাটারা,ঢাকার এনআই এ্যাক্টের ২টিসহ মোট ৪ টি ওয়ারেন্টেমুলে আসামী মো. রফিকুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে ছদ্মবেশ ধারণ করে বিশেষ কৌশলে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলায় সংগঠিত সকল অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুলিশ। যেকোন অপরাধ নির্মূলে কাজ করছে পুলিশ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category