• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ২৪৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর বাড়ী থেকে এক সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার(৩০ মার্চ) সকাল নয়টার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম মিম আক্তার (২০)। তিনি ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

পরিবার ও স্থানীয়রা জানান, ছয় বছর পূর্বে সম্পর্ক করে মিম ও রিপনের বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বুধবার মিম কয়েকদিনের জন্য বাবার বাড়ী বেড়াতে যাওয়ার জন্য শ্বাশুড়িকে বলে। কিন্তু শ্বাশুড়ি কয়েকদিন পরে যেতে বলেন। এ নিয়ে বউ- শ্বাশুড়ির মধ্যে মনোমালিন্য হয়। বুধবার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে তিনটার দিকে সেহরি খাওয়ার জন্য রিপন ঘুম থেকে ওঠে দেখেন ঘরের আড়ার সাথে স্ত্রীর লাশ ঝুলছে।
তাদের ধারনা, বাবার বাড়ী যেতে না দেয়ায় শ্বাশুড়ির সাথে অভিমান করে রাতের যেকোন সময় সকলের অগোচরে ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন মিম।

ফুলবাড়ী থানার এসআই এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধুর মৃত্যুর সঠিক কারন জানা যায়নি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category