• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত।।

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ মার্চ, ২০২৩

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ি প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আযোজনে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়়। ফুলবাড়ী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভার পূর্বে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এন,সি,ডি কর্নার ও নতুন ভবনের মহিলা ওয়ার্ড এবং কেবিন ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে এ্যাড.মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি, ও সাবেক সফল মন্ত্রী ও সভাপতি, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সভাপতি ফুলবাড়ী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি।

ফুলবাড়ী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ফুলবাড়ী ও পার্বতীপুর) উপজেলার উন্নয়নের রূপকার, স্থানীয় সংসদ সদস্য এ্যাড.মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা হাসপাতাল ব্যবস্থানা কমিটির সহ-সভাপতি, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ।

এ সময় বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদ আলম লিটন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজ্ঞু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরসামচ্ছুজামান, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ডাবলু , দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ মোঃশাকিলুর রহমান,ডাঃ মোঃ সাজেদুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার, কর্মকর্তা কর্মচারী বৃন্দ,সাংবাদিক,সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য বলেন যে কোনো রোগী হাসপাতালে আসলে তারা যেন ডাক্তারদের কাছে যেন মন খুলে কথা বলতে পারে, এবং ভালো ব্যবহার পায়,সেখানে তাদের ভালো আচরণে রুগীরা যেনো মুগ্ধ হয় । হাসপাতালের ডাক্তারগন রোগীদের এমন সেবা দিয়ে যাবেন যেন এই হাসপাতাল বাংলাদেশের শ্রেষ্ঠ স্থানে যায় । মাননীয় প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ- হাসিনা স্বাস্থ্য সেবায় সর্বাত্বক সহযোগীতা করে যাচ্ছেন। বাংলাদেশ এখন সব কিছুতে এগিয়ে গেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category