• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

ফুলবাড়ীতে বইছে শৈত্যপ্রবাহ।ঘনকুয়াশা আর শীতের তীব্রতা।।

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল সোমবার সকাল ৭টায় ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।হিমালয়ের পাদদেশের জেলা হওয়ায় প্রতিবছর উত্তরের এই জেলায় তীব্র শীত হয়ে থাকে । এবারও ব্যতিক্রম হয়নি। শীতের মৌসুম শুরুর আগে থেকেই ঠান্ডায় কাঁপছে দিনাজপুরের ১৩টি উপজেলা।

অনেকদিন ধরেই হিমেল হাওয়ার কারণে সন্ধ্যার আগে থেকেই প্রচন্ড ঠান্ডা পড়ছে। রাত শুরু হতে না হতেই কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। রাতে বৃষ্টির ফোঁটার মতো টপটপ করে কুয়াশা ঝরছে। মাঝদুপুরে কুয়াশার পরিমাণ কম থাকলেও উত্তর থেকে বয়ে আসা হিমেল হওয়ার দাপটে ঠান্ডা তেমনটা কমছে না। ব্যস্ততম সড়কগুলোতে জনসাধারণের চলাচল কমে গেছে।

মহাসড়কে চলাচল করা গাড়িগুলোকে সতর্কতার সঙ্গে চলতে দেখা গেছে । ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গাড়িগুলো হেডলাইট দিয়ে চলছে। কেউ কেউ জীবিকার তাগিদে মাঠেঘাটে কাজ করতে গেলেও বেশি সময় থাকতে পারছেন না। এতে জ্বালানি খরচ বেশি হচ্ছে। বাজারে লোকজনের সমাগম কমে গেছে শীতবস্ত্র মিললেও দোকান গুলিতে চড়া দামে বিক্রি হচ্ছে শীতবস্ত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category