• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বকশীগঞ্জে আগুনে পুড়ল ৪ ব্যবসা প্রতিষ্ঠান , ক্ষতি ১২ লাখ টাকা

দিনকাল বিডি / ১৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে সাধুরপাড়া ইউনিয়নের দাসের হাটে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার তুহিনুল হক জানান, দাসের হাটের হাসান মিয়ার বিকাশ ও কম্পিউটারের দোকান এর ভেতর থেকে আগুনের সূত্র হয়। ওই দোকান থেকে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন সার ও কীটিনাশক ব্যবসায়ী আমির হোসেন, ফার্মেসী মালিক মওলানা নুরুল ইসলাম নূরনবী, বিকাশ ও কম্পিউটার দোকান মালিক হাসান মিয়া ও মুদি দোকান মালিক আলম মিয়া।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান,
অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category