• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বকশীগঞ্জে ছেলের জীবনের নিরাপত্তা চেয়ে বাবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদরাসা ছাত্র ছেলেকে হত্যার হুমকির প্রতিবাদে ও ছেলের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবা।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১ টায় বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের নিজ বাড়িতে ছেলেকে সংঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন মৃত শামসুল হুদার ছেলে ভুক্তভোগী শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, আমার ছোট ভাই হুমায়ুন মিয়া আমার কাছ থেকে প্রতারণা করে আমার বাবার সম্পত্তি লিখে নেন এবং আমাকে বাড়ি থেকে বের করে দেন। আমি দুই বছর শ^শুর বাড়িতে বসবাস করি। আমার অসহায়ত্ব দেখে আমার মা সাড়ে ১৪ শতাংশ জমি আমার ছেলে স্বাধীন মিয়াকে লিখে দেন।

পরে আমি পরিবার নিয়ে সেই জমির এক অংশে ঘর তুলে বসবাস করছি। আর এতে ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে শত্রæতা করে আসছে ছোট ভাই হুমায়ুন মিয়া। আমার ছোট ভাই আমাকে বিভিন্নভাবে হেনস্থা করে আসছে এবং আমার দখলীয় জমিতে জোরপূর্বক বালু ফেলে দখলের চেষ্টা করছে। গত ১৯ এপ্রিল আমার ছেলে স্বাধীন মিয়াকে হত্যার হুমকি দেয়।

তাকে মাদরাসায় যেতে বাঁধা দেওয়া হচ্ছে। এমতাবস্থায় আমি ও আমার ছেলের নিরাপত্তা নিয়ে চরম হুমকিতে রয়েছি। তাই আমার ছেলের জীবনের নিরাপত্তা দাবি করছি। তিনি এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category