• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বকশীগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সম্প্রতি বন্যায় নদী ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের নেতৃত্বে নদী ভাঙনের কবলে পড়া ৩০ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার প্যাকেজ (১৪.৬ কেজি) বিতরণ করা হয় । উক্ত প্যাকেজে চাল, ডাল সহ আট ধরণের খাদ্য পণ্য রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য প্যাকেট গুলো সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খান পাড়া, চর আইরমারী, তালতলা ও মদনের চর এলাকায় বিতরণ করা হয়।
বিতরণকালে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, সাধুরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান মোল্লা , ইউপি সদস্য আমেনা বেগম, ইউপি সদস্য সেলিম মিয়া, ইউপি সদস্য মহিজল হক, ইউপি সদস্য আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে নদী ভাঙনের খবর প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category