• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

বকশীগঞ্জে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই, আটক-২

দিনকাল বিডি / ২৩৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার রাত ১ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীরপাড়া গ্রামের মৃত হাসমত আলী গাজীর ছেলে জামরুল গাজী (৪৫) দীর্ঘদিন ধরে স্থানীয় গাজীরপাড়া বাজারে ফ্লেক্সিলোড, বিকাশের মাধ্যমে লেনদেন করে আসছেন। ঘটনার রাতে হিসাব শেষ করে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে গাজীর পাড়া বারেক মিয়ার বাড়ির পাশে উৎপেতে থাকা চার ডাকাত তাঁকে ঘিরে ফেলে চোখ মুখ বেঁধে ফেলার চেষ্টা করেন। ডাকাত দল এসময় জামরুল গাজীকে মুখ চেপে ধরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী পেটাতে থাকে। একপর্যায়ে তার কাছে থাকা ৪২ হাজার ৫শ টাকা ছিনিয়ে নিলে তিনি ডাকচিৎকার শুরু করেন।
জামরুল গাজীর ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী ওই ডাকাত দলকে ধাওয়া দিয়ে চার মধ্যে দুজনকে ধরে ফেলেন। বাকি দুজন কৌশলে পালিয়ে যায়।
(৬ অক্টোবর) বৃহস্পতিবার সকালে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রে আটককৃত দুই ডাকাতকে সোপর্দ করা হয়। আটকৃতরা হলেন ঢাকার কামরাঙ্গীরচর থানার আলীনগর এলাকার রজব আলীর ছেলে দুলাল মিয়া (৩০) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে শাকিল মিয়া (৩৫) ।
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাদীর অভিযোগের ওপর ভিত্তি করে আটককৃদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category