• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বকশীগঞ্জে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে উলামা দল নেতার সংবাদ সম্মেলন!

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী উলামা দলের উপজেলা শাখার সদস্য হামিদুর রহমান।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের কুঁড়েঘর রেস্টুরেন্টে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান বলেন, আমি ২০২১ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। আমার ছেলেও বাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। কিন্তু পারিবারিক বিরোধের জের ধরে মধ্য পলাশতলা গ্রামের আমার চাচাত ভাই মাসুদ রানা আমাকে হেয় প্রতিপন্ন করে আসছে। সর্বশেষ মাসুদ রানার প্ররোচণায় গত মার্চ মাসে আমাকে নাশকতা মিথ্যা মামলায় ফাঁসানো হয়।
একই সঙ্গে সহযোগী মুক্তিযোদ্ধা বানানো নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। আমি এসবের মধ্যে জড়িত নেই। তাই আমি মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি মামলাবাজ মাসুদ রানাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপজেলা উলামা দলের সভাপতি মওলানা রুহুল আমিন, বাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও বাট্টাজোড় ইউনিয়ন উলামা দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category