গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনূর্ধ-১৭) ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গলাচিপা পৌরসভা একাদশ ২-০ গোলে আমখোলা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উল্লেখ্য, টুর্ণামেন্টে গলাচিপা পৌরসভা ও ১২টি ইউনিয়নসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এম. আসাদুজ্জামান আরিফ, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-মামুন, আমখোলা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বাকার শিবলী।