বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে এমপি ছলিম উদ্দীন তরফদার আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উপলক্ষে ১৮ অক্টোবর বিকাল ৩টায় প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধন খেলায় অংশগ্রহণ করেন জয়পুরহাট একাদশ -বনাম রংপুর জেলা একাদশ। বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সাংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি নওগাঁ জেলা সহকারী পুলিশ সুপার জয়ব্রতপাল,বদলগাছী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুখালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম জামান পিন্টু। আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে খেলা হাজার হাজার দর্শক উপভোগ করেন। খেলায় জয়পুরহাট একাদশকে ০-১গোলে পরাজিত করে রংপুর একাদশ বিজয়ী হন। #