বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে ক্যান্সার লিভারও প্যারালাইসিস সহ জটিল রোগে আক্রান্ত ১৯ জন মাঝে চেক বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর সকাল ১০টায় উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে প্রশাসন হলরুমে বিতরণ অনুষ্ঠিত হয়।
ড়উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সাংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল। সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা অফিসার রুকুনুজ্জামান বলেন ক্যান্সার,প্যারালাইসি, লিভার হার্ট সহ বিভিন্ন জটিল রোগে আক্রন্ত ১৯ জনের মাঝে প্রতিজনের ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।