• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বদলগাছীতে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ে তথ্য চাওয়ায় সাংবাদিককে মামলার হুমকি

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে তথ্য চাওয়ায় সাংবাদিককে মামলার হুমকি দিয়েছেন। বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সোহেল রানা। তিনি ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ কমিটির সদস্য।

বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের ডিগ্রী প্রথম বর্ষের কয়েকজন পরিক্ষার্থী অভিযোগ করেন তাদের কাছ থেকে ফরম বিতরণ ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণের জন্য জোরপূর্বক ৫০ টাকা করে আদায় করছে। এবং বাহিরের কোন দোকান থেকে প্রিন্ট করে নিয়ে গেলে টাকা ছাড়া সিল দেওয়া হচ্ছে না। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজে তথ্য সংগ্রহ করতে যান দৈনিক উত্তরা প্রতিদিন ও সেরা দেশ ডটকম এর বদলগাছী উপজেলা প্রতিনিধি রানা হামিদ। তিনি ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে বক্তব্য নিতে যান। রানা হামিদ বিষয়টি অধ্যক্ষের কাছে উপস্থাপন করার সময় রুমে প্রবেশ করেই সোহেল রানা উত্তেজিত হয়ে বলেন, আমি ছয় বছর যাবত এই কলেজে আছি এখানে কোন রকমের দুর্নীতি নেই। আর যদি কোন নিউজ প্রকাশ করা হয় তবে মামলা করব।

এ বিষয়ে সাংবাদিক হামিদ বলেন, ডিগ্রি প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী আমার কাছে অভিযোগ করেন অনিয়ম ভাবে অতিরিক্ত ৫০টাকা নেওয়া হচ্ছে। বিষয় টি তথ্য সংগ্রহ করতে গিয়ে এর যথাযথ প্রমাণ পাই এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করি। পরবর্তীতে অধ্যক্ষের বক্তব্য নেওয়ার জন্য তার রুমে গেলে সেখানে উপস্থিত হন ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ কমিটির সদস্য প্রভাষক সোহেল রানা। আমার উপর উত্তেজিত হয়ে বলেন, ছয় বছর ধরে আমি এই কলেজে আছি এখানে কোন দুর্নীতি নেই যদি কোন নিউজ হয় তবে সাংবাদিকের মামলা করা হবে।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. সরওয়ারে জাহান বলেন, প্রভাষক মাসুদ রানা বিসিএস অফিসার হলেও তার সামাজিকীকরণে সমস্যা আছে। কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও ঝামেলা করেছে। আমার রুমে বসে আমার উপস্থিতিতে সাংবাদিকের সাথে যেভাবে কথা বলেছে তা ঠিক হয়নি। আমি বিষয়টি নিয়ে প্রভাষক সোহেল রানার সাথে কথা বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category