মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে সুমন হাওলাদার (৩০) ও হাসান আকন (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে ওই দুই মাদক ব্যবসায়ীকে তাদের বাড়ি নওমালা ইউনিয়নের বটকাজল গ্রাম থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুমন ও হাসান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।