• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাউফলে গণধর্ষণ মামালার আসামী পিস্তল বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কলেজ শিক্ষার্থীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি বাবু মৃধা ওরফে পিস্তল বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল।
গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ বাবু মৃধা (৩২) ওরফে পিস্তল বাবুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি বাউফল উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামের মোফাজ্জেল মৃধার ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, পটুয়াখালী জেলার বাউফল থানার ধর্ষিতা তরুনী (১৭) একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। ঘটনার দিন গত ১১ জুন সকাল সাড়ে আটটার দিকে প্রতিদিনের ন্যায় ভিকটিম তার কলেজে জান। কলেজ শেষে বাড়ি ফেরার পথে ০৩ নং আসামী সোহেল তাকে অটোরিক্সাযোগে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রওনা হয়। কিন্তু তাকে তার বাড়ির সামনে না নামিয়ে বাড়ির অদূরে জনৈক আমির সিকদারের বাড়ির সামনে নামিয়ে দেয়। সেখান থেকে ভিকটিম পায়ে হেটে রওনা হলে আসামী বাবু ও তার সহযোগী ২ নং আসামী সুমন তার পিছু নেয় এবং তাকে দাড় করিয়ে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে এবং পথরোধ করে।

পরবর্তীতে আসামীরা ভিকটিমকে হাত ধরে টেনে নিয়ে জনৈক আমির সিকদারের টিনশেডের একটি ঘরের ভিতর নিয়ে যায়। আসামীরা উক্ত ঘরে থাকা এক মহিলাকে বের করে দিয়ে ভিকটিমকে হত্যার ভয় দেখায়। পরে ১নং আসামী ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ২ নং আসামী সহ অজ্ঞাতনামা আরোও ২ জন আসামীরা রাস্তা থেকে ৩ নং আসামীকে ডেকে নিয়ে আসে এবং তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে দিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করায়। ৩ নং আসামীকে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করানোর সময় ১ নং আসামী ভিডিও ধারণ করে রাখে এবং উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ নং আসামীর নিকট হতে নগদ ৪হাজার ৫শ টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। পরবর্তীতে ধর্ষিতা তরুনী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করে (বাউফল থানার মামলা নং-১৯ তারিখঃ ১৪/০৬/২০২৪ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩)/৩০ ধারা। বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব আত্মগোপনে থাকা আসামীদের গ্রেফতারের জন্য ব্যাপক ছায়াতদন্ত শুরু করে।

গতকাল শনিবার র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category