• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাউফলে জাতীয় যুব দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

“দক্ষ গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় যুব মহিলা ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে যুব দিবসের একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বাউফল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।

কর্মসূচিতে র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষিত যুব ও যুবমহিলা প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও ঋণের চেক বিতরণ করা হয়।

টেক কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মোঃ রিয়াজ হোসেন খানের সঞ্চালনায়
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে দুই শতাধীক যুবক, যুব মহিলা ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, এনজিও প্রতিনিধি, আঃ খালেক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ফাতেমা জামান সাদিয়া, যুব প্রতিনিধি, মাহমুদ হাসান রুবেল।

আলোচনা শেষে ৫জন সফল উদ্যোক্তার মাঝে ৩লক্ষ টাকার ঋণের চেক এবং প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category